ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির আরেকটি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্র ও ইমরান খানের আইনজীবীরা জানান, রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকেই ১৬.৪ মিলিয়ন রুপি করে জরিমানা করা হয়েছে।

আইনজীবীরা দাবি করেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত রায় ঘোষণা করেছে। তবে আদালত জানিয়েছে, বিশ্বাসভঙ্গ ও দুর্নীতিবিরোধী আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই মামলার অভিযোগ অনুযায়ী, সৌদি আরব সফরের সময় পাওয়া মূল্যবান ঘড়ি ও উপহার রাষ্ট্রীয় নিয়ম ভেঙে কম দামে কিনেছিলেন ইমরান খান ও তার স্ত্রী।

ইমরান খান সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দল পিটিআই দাবি করছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে, যা পাকিস্তানের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৪:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫