ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দীতে

ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে নেয়া হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে হাদির মরদেহ মর্গে পৌঁছায়। তার স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূরদূরান্ত থেকে অনেক মানুষ হাসপাতালের সামনে জড়ো হন।

সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ গোসল করানো হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর দুইটায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দীতে

আপডেট সময় ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫