ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ৬১ হাজার কোটি টাকার মামলা

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা ঠুকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিপূরণ হিসেবে তিনি ৫০০ কোটি ডলার দাবি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার কোটি টাকার সমান। বিবিসির ‘প্যানারোমা’ ডকু সিরিজে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করেন ট্রাম্প। অভিযোগ রয়েছে, ওই প্রতিবেদনে ফুটেজ এডিট বা সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল, যাতে মনে হয় ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিচ্ছেন। ট্রাম্পের আইনজীবীর দাবি, এই বিভ্রান্তিকর প্রতিবেদনের কারণে তার মক্কেলের ব্যাপক সম্মানহানি হয়েছে এবং তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

২০২৪ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিবিসি ওই ভিডিও প্রতিবেদনটি তৈরি করেছিল। বিষয়টি নিয়ে চলতি বছরই আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। অবশ্য বিবিসি এই ভুলের জন্য আগেই ক্ষমা প্রার্থনা করেছিল। সংবাদমাধ্যমটি স্বীকার করেছিল যে, বিভিন্ন ক্লিপ জোড়া লাগানোর ফলে ভিডিওটি দেখে মনে হয়েছিল ট্রাম্প হামলার নির্দেশ দিচ্ছেন। তবে বিতর্কিত ওই ভিডিওটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি। এই ঘটনার জের ধরে বিবিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। সেই উত্তেজনার মধ্যেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলা চালায় তার সমর্থকরা, যাতে কয়েকজনের মৃত্যু হয়। ওই সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ উঠলেও ট্রাম্প শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ৬১ হাজার কোটি টাকার মামলা

আপডেট সময় ০১:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫