ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

প্যালেসকে হারিয়ে আর্সেনালকে চাপে রাখলো সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বজায় রেখেছে পেপ গার্দিওলার দল। ১৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৬। সিটির সমান ম্যাচে সংগ্রহ ৩৪।

শনিবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করায় আর্সেনাল সিটির কাছে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছিল। কিন্তু যোগ করা সময়ে ইয়ারসন মস্কেরার আত্মঘাতী গোলে রক্ষা পেয়েছে মিকেল আর্তেতার দল। তার পরেও রবিবার জিতে নিজেদের কাজটা ঠিকই করে রেখেছে সিটি।

যদিও ম্যাচটি তাদের জন্য একেবারে সহজ ছিল না। শুরুতেই সেরা সুযোগটি তৈরি করে প্যালেস। অ্যাডাম হোয়ার্টনের চিপ পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে বেরিয়ে যান ইয়েরেমি পিনো। কিন্তু গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে একা পেয়েও শট নেন ক্রসবারে।

স্বাগতিকরা সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে ধারালো ফিনিশিংয়ের অভাব ভোগায় তাদের। সেই সুযোগই কাজে লাগাতে পেরেছে সিটি। প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে মাতেউস নুনেসের ক্রসে হাল্যান্ড শক্ত হেডে জাল কাঁপান।

হোয়ার্টন দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক শটে গোলের খুব কাছে গিয়েছিলেন, কিন্তু তার প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। এরপর তিজানি রেইন্ডার্সের নিচু শট রুখে দেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। তবে কিছুক্ষণ পরই ৬৯ মিনিটে ফিল ফোডেনের নিখুঁত ফিনিশে ব্যবধান বাড়ায় সিটি। ম্যাচের শেষ দিকে সাভিনহোকে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। ৮৯ মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন হাল্যান্ড।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

প্যালেসকে হারিয়ে আর্সেনালকে চাপে রাখলো সিটি

আপডেট সময় ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫