ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আমি কাঁদলে লোকের হাসি পায় : সালমান

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের রূপালি পর্দা কাঁপিয়ে চলেছেন সালমান খান। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক তিনি। একটা সময় ছিল যখন পর্দায় তার উপস্থিতিই সাফল্যের চাবিকাঠি ছিল।

গত কয়েক দিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধি ও অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন এই অভিনেতা। এর আগে তিনি জানিয়েছিলেন, গত ২৫ বছরে তিনি বড্ড একা হয়ে গিয়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন। এবার তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন, ‘আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা।’ অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা এই অভিনেতাকে পর্দায় কাঁদতে দেখে আবেগে ভেসেছেন অগণিত অনুরাগী।

‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্নার দৃশ্য বা ‘তেরে নাম’ ছবিতে তার কষ্ট, আজও দর্শকদের চোখে জল আনে। অথচ সালমান বলছেন, তিনি নাকি কাঁদতেও পারেন না। কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।’

তবে অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না দর্শক ও সমালোচকরা। তাদের দাবি, সালমানের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়, তাদেরও চোখ ভেজায়।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আমি কাঁদলে লোকের হাসি পায় : সালমান

আপডেট সময় ০৫:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫