ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন রয়েছে। তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।

গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারের সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ডা. আরিফ মাহমুদ জানান, ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় এখনই কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে পর্যবেক্ষণের সময়সীমা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে স্বস্তির বিষয় হলো- তার শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এখনো কার্যকর রয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

আপডেট সময় ০৫:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫