ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

ওমান উপসাগরে ৬০ লাখ (৬ মিলিয়ন) লিটার চোরাচালানকৃত ডিজেলসহ একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। জাহাজটিতে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি নাবিকও রয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ওমান সাগরের উপকূলীয় এলাকায় এ অভিযান চালানো হয়।

ইরানের হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানায়, ট্যাংকারটিতে মোট ১৮ জন নাবিক ছিলেন। তারা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। তবে কতজন বাংলাদেশি নাবিক রয়েছেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তাদের নেভিগেশন বা অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ডিজেলসহ জাহাজটি জব্দ করা হয়।

ইরানে জ্বালানি তেলের দাম বৈশ্বিক মানের চেয়ে অনেক কম হওয়ায় দেশটি থেকে তেল পাচার বেশ লাভজনক। এ কারণে উপসাগরীয় এলাকায় প্রায়ই অবৈধ জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটক করে ইরানি বাহিনী। ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্র কর্তৃক একটি ট্যাংকার আটকের দুদিন পরই ইরানের এই অভিযানের খবর পাওয়া গেল। — Copied from www.khoborsangjog.com © 2025

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

আপডেট সময় ১২:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫