ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসের নিচ তলায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও নাইটগার্ডদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নির্বাচন অফিসের নিচ তলায় আগুন দেয়া হয়।

জানা যায়, ভোর ৪টার দিকে একজন দুর্বৃত্ত দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দেয়ার সঙ্গে সঙ্গে অফিসের নাইটগার্ড খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে অফিসের ২০০৮ ও ২০০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়। এছাড়া আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

প্রত্যেকদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার রাতে সাড়ে তিনটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার গ্লাস ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের ধারায়ান টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে নির্বাচনের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগে আগুন নিভিয়ে ফেলা হয়।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘জড়িতদের ধরতে অভিযান চলছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র

আপডেট সময় ১১:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫