ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ সীমান্তে মাদক চোরাকারবারী আটক ৩ মাসের জেল

নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ অক্টোবর (বুধবার) রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মো. ইয়াসিন হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন (মামলা নং–০৩, তারিখ: ২৯ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ সীমান্তে মাদক চোরাকারবারী আটক ৩ মাসের জেল

আপডেট সময় ০৮:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫