ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক।

আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ঐকমত্য কমিশনে একমত হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন করা হয়েছে। কমিশনের সুপারিশ জাতির ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। মনগড়া প্রস্তাব গ্রহণ করলে জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি আরও বলেন, ‘এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেয়া হয়েছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনের বিষয়ে অনাস্থা জানাইনি, অনাস্থা জানানো হয়েছে শুধু ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে। জাতীয় ঐক্য বজায় রাখা এখন অত্যাবশ্যক।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫