ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: আখতার হোসেন

আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানানোর জন্য দায়ী জাতীয় পার্টি। সেই দলটার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, সামনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে কোনোভাবে যেন পতিত ফ্যাসিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আখতার হোসেন বলেন, এক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো- আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আমার গণঅধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নুর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। এটা আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতা বক্তব্য দিচ্ছেন তারা দেশবিরোধী বক্তব্য দিচ্ছেন। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জুলাই সনদের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহি থাকবে, আইনের শাসন থাকবে, বাংলাদেশে ক্ষমতার ভারসম্য থাকবে। এই বিষয়গুলো ধারণ করেই আমরা জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি। আমরা অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। তারপরও সেই জায়গাটা এখনও পর্যন্ত আমরা সুনিশ্চিত করতে পারিনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: আখতার হোসেন

আপডেট সময় ০৪:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫