ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আইয়ুব আলী উপজেলার নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী বুধবার ভোরে ২৩১ নম্বর পিলার সীমান্তের কাছে মাঠে কাজ করতে যান। এ সময় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। আইয়ুব আলীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকার গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা জানতে পেরেছি বিএসএফ সদস্যরা আইয়ুব আলীকে আটক করে ভারতের হরিপুর থানায় হস্তান্তর করেছে। তাঁকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৬:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫