ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহে চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত অটোচালকের নাম মাসুদ মিয়া (৩৮)। তিনি জেলার ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান গ্রামের খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মাসুদ। রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস রোডে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ১২:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫