ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর পত্নীতলা উপজেলার কালাপুর ডাবল ব্রিজ এলাকার একটি খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়রা খালে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তি মারা গিয়েছিলেন।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫