ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদার দশমি গুলশান পাড়া এলাকা থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা উপজেলার দশমি গুলশান পাড়ার আনসার আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা পিন্টু (২৬), আসিকুর রহমান মিন্টুর ছেলে সবুজ (২৪) ও দামুড়হুদার দশমি পাড়ার তোফাজ্জল হোসেন মিন্টুর ছেলে জাহিদ হাসান (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের পরিদর্শক শাহ জালাল খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

রবিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় দামুড়হুদার দশমি গুলশান পাড়ার মোঃ রাসেল মোল্লা পিন্টুর মিষ্টি বানানোর গোডাউনের পাশ থেকে মোঃ রাসেল মোল্লা পিন্টু, সবুজ ও জাহিদ হাসানের দেহ তল্লাশি করে নীল রংয়ের পলিথিন প্যাকেটের মধ্যে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেট যার বানিজ্যিক নাম ইয়াবা উদ্ধার করা হয় । পরে আসামী মোঃ রাসেল মোল্লা পিন্টুর বাড়ি তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবক আটক

আপডেট সময় ০১:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদার দশমি গুলশান পাড়া এলাকা থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা উপজেলার দশমি গুলশান পাড়ার আনসার আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা পিন্টু (২৬), আসিকুর রহমান মিন্টুর ছেলে সবুজ (২৪) ও দামুড়হুদার দশমি পাড়ার তোফাজ্জল হোসেন মিন্টুর ছেলে জাহিদ হাসান (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের পরিদর্শক শাহ জালাল খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

রবিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় দামুড়হুদার দশমি গুলশান পাড়ার মোঃ রাসেল মোল্লা পিন্টুর মিষ্টি বানানোর গোডাউনের পাশ থেকে মোঃ রাসেল মোল্লা পিন্টু, সবুজ ও জাহিদ হাসানের দেহ তল্লাশি করে নীল রংয়ের পলিথিন প্যাকেটের মধ্যে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেট যার বানিজ্যিক নাম ইয়াবা উদ্ধার করা হয় । পরে আসামী মোঃ রাসেল মোল্লা পিন্টুর বাড়ি তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481