ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ ধামইরহাট সীমান্তে মাদকসহ ৩ চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

১৪ ও ১৫ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়।

তারা হলেন—(ক) মো. আনোয়ার হোসেন (৩০), পিতা-মো. ফারুক হোসেন, (খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন, উভয়ের বাড়ি উদয়শ্রী, পোস্ট-খেলনা, এবং (গ) মো. আতাবুল ইসলাম (৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোস্ট-জগদল; সকলের থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন হোয়াটসঅ্যাপ গ্রুপ মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস রিলিজে বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত আছে এবং তা থাকবে।

সীমান্তে এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে একটু স্বস্তি ফিরেছে এবং স্থানীয়ভাবে বিজিবির এই অভিযান প্রশংসিত হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ ধামইরহাট সীমান্তে মাদকসহ ৩ চোরাকারবারী আটক

আপডেট সময় ০৫:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫