ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য দুই কোটি পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। এ অর্থ গাজাবাসীর জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবায় ব্যয় করা হবে।

ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে মিসরের পর্যটন শহর শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ আলোচনায় যোগ দিতে মিসরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানেই সহায়তার বিষয়ে ঘোষণা দিতে পারেন তিনি।

এ অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বৃহত্তর সহায়তা প্রতিশ্রুতির অংশ।

আশা করা হচ্ছে, কিয়ার স্টারমার বলতে পারেন, শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ের আলোচনায় সমর্থন করবে। উভয় পক্ষের মানুষ যাতে নিরাপদে তাঁদের জীবন পুনর্নির্মাণ করতে পারে- এমন কথা।

শারম আল শেখে অনুষ্ঠেয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ২০টির বেশি দেশের শীর্ষ নেতাদের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নিতে পারেন সম্মেলনে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

আপডেট সময় ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫