ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক হয়েছে গেল মার্চে, ভারতের বিপক্ষে। তবে সেই ম্যাচ থেকেই তার পারফর্ম্যান্স তো বটেই, দলকে যেন মাঠে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলকে উদ্বুদ্ধ করা, কোনো ভুলত্রুটি দেখিয়ে দেওয়া, সমস্যা হলে এগিয়ে যাওয়া, সবই করছেন তিনি। এবার সেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক।

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেটা উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন।

আমিনুল বলছেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।’

হামজা বাংলাদেশ দলে খেলছেন ৫ মাস হলো। তবে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকের আগেই ইংল্যান্ডের ফুটবলে খেলে অভিজ্ঞতার ঝুলি ভারি করেছেন। লেস্টার সিটির অধিনায়কত্বও করেছেন অনেক বার। এদিকে অভিষেকের পর থেকেই হামজা বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। সে কারণেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন আমিনুল।

জামাল ভূঁইয়া শেষ অনেক দিন ধরে বাংলাদেশ দলের শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না। তার অনুপস্থিতিতে কোনো দিন তপু বর্মণ, কোনো দিন আবার সোহেল রানার হাতে যাচ্ছে অধিনায়কত্বের বাহুবন্ধনী। এর একটা স্থায়ী সমাধান চান আমিনুল।

তিনি বলেন, ‘আমাদের যে বর্তমানে একেকজন একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত হবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজম্যান্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

আপডেট সময় ০৩:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫