ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলা, নিহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে এই হামলার ঘটনা ঘটে।

বিবিসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লিল্যান্ড শহরের স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে সেখানে অনেক মানুষের ভিড় হয়েছিল। হামলাটি ঘটেছে লিল্যান্ডের প্রধান সড়কে।

এই ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি এবং হামলাকারী জীবিত না মৃত, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন।

লিল্যান্ডের মেয়র জন লি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলা, নিহত ৪

আপডেট সময় ১২:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫