ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারোগোল্লা এলাকায় একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ অক্টোবর) রাত ৩টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: একই এলাকার নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন (২১) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁও থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি রাশেদুল হাসান খান বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫