ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁ সীমান্তে গাড়িসহ ৩টি ভারতীয় মহিষ আটক

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন তিনটি ভারতীয় মহিষ ও একটি গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিতপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরের দিকে সীমান্ত পিলার ২২৯ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর এলাকায় তিনটি মহিষ ও একটি স্টিয়ারিং গাড়ি দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে।

বিজিবির প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মহিষগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল। তবে বিজিবির টহল জোরদার থাকায় চোরাকারবারিরা মহিষ ও গাড়ি ফেলে পালিয়ে যায়।

জব্দ করা তিনটি মহিষ ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ পশু ও পণ্য পাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁ সীমান্তে গাড়িসহ ৩টি ভারতীয় মহিষ আটক

আপডেট সময় ১২:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫