ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফেনীতে বাংলাদেশি দুই যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে ভারতের অভ্যন্তরে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (০৫ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিলোনিয়া সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন ঢাকার রামপুরের খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) ও কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)। জানা গেছে, তারা দুজন স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে রোববার দুপুরে ভারতে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাদের আটক করে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, রোববার বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফেনীতে বাংলাদেশি দুই যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫