ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নারী ক্রিকেট বিশ্বকাপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টসভাগ্যে হেরেছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ আগে বোলিং করবে।

শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল প্রথম জয় পাওয়ার আশায় মাঠে নামে।

নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার বললেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালোই হবে। আমরা তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। তাই প্রতিযোগিতা বেশ জমবে।’

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।

ট্যাগস

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৩:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

নারী ক্রিকেট বিশ্বকাপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টসভাগ্যে হেরেছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ আগে বোলিং করবে।

শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল প্রথম জয় পাওয়ার আশায় মাঠে নামে।

নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার বললেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালোই হবে। আমরা তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। তাই প্রতিযোগিতা বেশ জমবে।’

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481