ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা, দলে নেই নেইমার

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ হতেই আন্তর্জাতিক ফুটবলে শুরু হচ্ছে প্রীতি ম্যাচের প্রস্তুতি।। এখন বিশ্বকাপের মূল পর্বের জন্য প্রস্তুত হওয়ার পালা। সেই লক্ষ্যে সামনের দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা ঘোষণা করেছেন ব্রাজির কোচ কার্লো আনচেলত্তি। দলে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে করবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

ম্যাচ দুটির জন্য বুধবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। লিভারপুলের সবশেষ ম্যাচে চোট পাওয়া প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন নেই দলে। চোটের জন‍্য নেই বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও।

নতুন করে চোট পাওয়ায় আরও দীর্ঘ হলো নেইমারের অপেক্ষা। রেয়াল মাদ্রিদ অধ্যায় চুকিয়ে গত মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার কোচিংয়ে প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরের দুটি ম্যাচে জয় পায় সেলেসাওরা। তবে সবশেষ ম্যাচে গত মাসে বলিভিয়ার মাঠে হেরে বসে দলটি।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল
গোলরক্ষক: বেনটো, এদেরসন, হুগো সোসা
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা, দলে নেই নেইমার

আপডেট সময় ১২:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫