ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে মহেশখালী স্টেশন কোস্টগার্ড একটি বিশেষ অভিযান চালায়। এ সময় মহেশখালীর কেরুনতলী সংলগ্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের পাঁচ রাউন্ড তাজা গুলি এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।

ট্যাগস

মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

আপডেট সময় ১১:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫