ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন সোনম কাপুর

ফের মা হতে চলেছেন সোনম কপূর। আবার দাদু হবেন অনিল কপূর। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পার করে ফেলেছেন অভিনেত্রী। শীঘ্রই ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় বার মা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

আহুজা দম্পতির প্রথম সন্তান বায়ু। ছেলে তিন বছরে পা দিয়েছে। খবর, তার পরেই তাঁরা দ্বিতীয় সন্তান আনার পরিকল্পনা করেন। খবর জানাজানি হতেই আহুজা এবং কপূর পরিবারে আনন্দের হাট বসেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানাননি সোনম-আনন্দ। কিন্তু, পরিবারের ঘনিষ্ঠ সূত্রই সুখবরের গুঞ্জনে সিলমোহর দিয়েছে।

পাশাপাশি বলিউডে ছড়িয়েছে চাপা গুঞ্জনও। প্রথম সন্তান হওয়ার পরেই অভিনয় থেকে দূরে সোনম। নিখুঁত ভাবে মায়ের দায়িত্ব পালন করবেন, এই ভাবনা থেকে। সেই অনুযায়ী, তাঁর এখনও পর্যন্ত শেষ কাজ ২০২৩ সালের ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’। ‘জ়োয়া ফ্যাক্টর’-এর ছ’বছর পরে এই ছবি দিয়ে হিন্দি ছবির দুনিয়ায় ফিরেছিলেন তিনি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন সোনম কাপুর

আপডেট সময় ০১:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫