ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করল তালেবান সরকার

তালেবান সরকার আফগানিস্তানে দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, এর ফলে পুরো দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।

কয়েক সপ্তাহ আগে থেকেই ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান। তাদের দাবি, এই পদক্ষেপ ‌‌‘অশ্লীলতা রোধে’ নেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসগুলোর সঙ্গে যোগাযোগও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে শরিয়াহ আইনের ব্যাখ্যা অনুযায়ী একাধিক বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান। এবার টেলিযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছে তালেবান কর্মকর্তারা।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে ফাইবার-অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেটব্লক্স এক পোস্টে জানায়, তালেবান নৈতিকতা সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করেছে। ফলে টেলিফোন সেবাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট কিংবা সম্পূর্ণ বিচ্ছিন্নতার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করল তালেবান সরকার

আপডেট সময় ০১:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫