ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ সালনা এলাকার অটোরিকশা চালক এমদাদুল হক (৪০) ও অজ্ঞাত পরিচয় এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান, আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকসহ এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট সময় ০৫:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫