ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইকান্দি গ্রামের মোতালেব পাইক (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), তাদের মেয়ে রুমা বেগম (৩৫) এবং কাশিয়ানী উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

গুরুতর আহত হন শিশু ও নারীসহ আরও ৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।

ট্যাগস

গোপালগঞ্জে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আপডেট সময় ০৪:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫