ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় এক অজ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর রহমান বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে ডাকা হয়েছে।”

তিনি জানান, “মরদেহের পরিচয় শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। আঙুলের ছাপ সংগ্রহসহ বৈজ্ঞানিক উপায়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীর মৃত্যু হত্যাজনিত হতে পারে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫