ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আলভারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর রোমাঞ্চকর জয়

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 73

লা লিগায় দারুণ নাটকীয়তায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেল অ্যাতলেতিকো মাদ্রিদ। এই জয়ের নায়ক হুলিয়ান আলভারেজ। হ্যাটট্রিক করে দলকে হার থেকে রক্ষা করেন এই আর্জেন্টাইন। ম্যাচ শেষে অ্যাতলেটিকো কোচ ডিয়েগো সিমেওনে আলভারেজকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘ও-ই আমাদের সেরা খেলোয়াড়।

মেট্রোপলিতানো স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন আলভারেজ। তবে বিরতির আগে রায়োর পেপ চাভারিয়ার দুর্দান্ত শটে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আলভারো গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে অ্যাতলেতিকো। কিন্তু হাল ছাড়েননি আলভারেজ।আরো দুটি গোল করে অ্যাতলেতিকোকে উপহার দেন মৌসুমের দ্বিতীয় জয়।

ম্যাচ শেষে সিমেওনে বলেন, ‘আলভারেজ দারুণ খেলছে। আমাদের দায়িত্ব ওকে আরো ভালো করতে সাহায্য করা। দীর্ঘদিন তাকে অ্যাতলেতিকোতে রাখা দরকার, কারণ সে-ই আমাদের পার্থক্য গড়ে দিতে পারে।

এই জয়ের পর নতুন করে আত্মবিশ্বাস পেল অ্যাতলেতিকো শিবির। সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা— শনিবারের মাদ্রিদ ডার্বি। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সব ম্যাচ জিতে লা লিগার শীর্ষে, অ্যাতলেতিকোর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।

সিমেওনে সতর্ক করে বলেন, ‘ওরা দারুণ সময়ে আছে, দলগত খেলাতেও উন্নতি করেছে। আমাদের জন্য এটি হবে বড় চ্যালেঞ্জ।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আলভারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর রোমাঞ্চকর জয়

আপডেট সময় ১২:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫