ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জনি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঝিনাইদহে আলোচিত জনি হত্যা মামলায় আসামি অপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার সময় সিনিয়র জেলা ও দায়রাজজ মো. এমরান হোসেন চৌধুরী এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির মোবাইল ও এক্সেসরিজের দোকান থেকে বাকিতে মোবাইল ফোন কিনতে যায়। কিন্তু দোকানদার জনি বাকিতে মোবাইল ফোন বিক্রি করতে রাজি না হলে দুজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সজিব আহমেদ অপু মোবাইল ব্যবসায়ী জনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় নিহত জনির বড় ভাই সাব্বির আহমেদ হরিণাকুণ্ডু থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলা প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম মশিউর রহমান বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলায় বিজ্ঞ আদালত একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। রায়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে জনি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

আপডেট সময় ০৫:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫