ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারী ব্যালন ডি’অর জয়ের হ্যাটট্রিক করলেন বোনমাতি

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 64

বিশ্বের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পুরস্কার। প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে অন্তত একবার হলেও এই পুরষ্কারটি জিতবেন। তবে আইতানা বোনমাতি যেন থামতে চান না। আর তাই যেন টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার।

ইতিহাসের প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন বোনমাতি। এর মাধ্যমে দুইবার নারী ব্যালন ডি’অর জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে ছাড়িয়ে গেলেন তিনি। প্যারিসে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানে বোনমাতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।ৎ

২৭ বছর বয়সী বোনমাতি গত মৌসুমে বার্সেলোনা নারী দলের ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি, নির্বাচিত হন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম-সেরা খেলোয়াড়। প্রতিযোগিতাটির ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা।

ইউরোতে প্রথম দুই ম্যাচে শুরু থেকে খেলেননি বোনমাতি। তারপরও দুর্দান্ত পারফরম্যান্সে ইউরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি।

ব্যালন ডি’অর হাতে নিয়ে তিনি তার সাফল্যের জন্য সতীর্থদের কৃতিত্ব দেন। বোনমাতি বলেন, ‘আমি খুব গর্বিত। আমার মনে হয়, আমি টানা তৃতীয়বার এখানে এসেছি যেসব দলে আমি খেলি তাদের জন্যই, তাই এই সবকিছুর কৃতিত্ব তাদের।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারী ব্যালন ডি’অর জয়ের হ্যাটট্রিক করলেন বোনমাতি

আপডেট সময় ১২:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫