ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুল-আতিককে

জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মোল্যা।

এদিন আসামিদের কারাগার থেকে আদালতের এজলাসে উপস্থিত করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। এদিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা গুলি চালায়। এ সময় মাহফুজুর রহমানের ডান কানের পাশে গুলি লেগে মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যু হয়।

এ ঘটনায় পরবর্তীতে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। সালমান এফ রহমান এ মামলার ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, আতিকুল ইসলাম ২০ নম্বর ও জসিম ১৫ নম্বর এজাহারনামীয় আসামি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুল-আতিককে

আপডেট সময় ০১:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫