ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধামরাইয়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত দুইজনের নামই মনির হোসেন। তারা হলেন— ধামরাইয়ের দেপাশাই কারাবিল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে পিকআপ চালক মনির হোসেন (৩৫) ও চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি প্রথমে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর সেটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধামরাইয়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালকসহ নিহত ২

আপডেট সময় ১২:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫