ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাইপাড়া ও প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সাইফ হোসেন (১৪) ও জামাত আলী (২৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রিফাতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় সাইফ হোসেন লাম (১৪)। সে ওই গ্রামের পলাশ মণ্ডলের ছেলে। পরিবারের সঙ্গে ফসলি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

অন্যদিকে, প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী (২৫)। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘সাইফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জামাত আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট সময় ০৬:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫