ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

শুটিং করতে গিয়ে আহত জুনিয়র এনটিআর

হায়দ্রাবাদে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে আঘাত পান দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেতার অনুরাগীদের মনে দুশ্চিন্তার কালো মেঘ ভিড় করে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনার পরপরই বিজ্ঞাপনচিত্রের পরিচালক দ্রুত তাকে হাসপাতালে পাঠান। চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার আঘাত গুরুতর নয়। অল্পের উপর দিয়েই তা গিয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী কয়েকদিন বিশ্রাম করলেই সুস্থ হয়ে উঠবেন অভিনেতা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ছবিতে দেখা যায় অভিনেতার ওজন অনেক কমে গিয়েছে। একদিকে যেমন অভিনেতার এই স্লিম চেহারা দেখে অনেকে অবাক হয়েছেন তেমন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে। যদিও পরবর্তী সময়ে অভিনেতার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নব জানান, সম্পূর্ণ নিয়ম মেনেই এই ওজন কমিয়েছেন অভিনেতা। এতে উদ্বেগের কোনও কারণ নেই।

জুনিয়র এনটিআর সর্বশেষ অভিনয় করেছেন গেল আগস্টে মুক্তি পাওয়া ‘ওয়ার ২’ ছবিতে। এই ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রথম বলিউডে পদার্পণ করেন তিনি। সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে তেমন ভালো আয় করতে পারেনি। বিশ্বব্যাপী ৩৬৪ কোটি টাকা এবং ভারতে মাত্র ২৩৬ কোটি টাকা আয় করেছে ছবিটি।

আগামীতে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ততা রয়েছে জুনিয়র এনটিআর-এর। এর মাঝেই ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে আপাতত কিছুদিন শুটিং থেকে দূরে থাকবেন অভিনেতা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

শুটিং করতে গিয়ে আহত জুনিয়র এনটিআর

আপডেট সময় ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫