ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

দুর্নীতির পৃথক চার মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান

দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাত ও ব্যাংকিং অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর দায়ের করা পৃথক চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্ত সংস্থা দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে করা একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

দুর্নীতির পৃথক চার মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান

আপডেট সময় ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫