ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল ছুড়ে মারল উত্তেজিত জনতা

নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইটপাটকেল ছুড়ে মারল উত্তেজিত জনতা। তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তাকর্মীদের সহায়তায় কোনো রকমে জীবন নিয়ে র‌্যালি থেকে বের হতে সক্ষম হয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ক্যাম্পেইন চলাকালে বিব্রতকর এমন পরিস্থিতির শিকার হন তিনি।

প্রতিবেদেনে বলা হয়, ছাদখোলা গাড়িতে চড়ে আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা করতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। যার বেশ কয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। এরপর বাধ্য হয়ে গাড়ি নিয়ে ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।

প্রসঙ্গত সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়ে মিলেই সরকার। যেখানে স্বয়ং প্রেসিডেন্টের বোনও জড়িত থাকার অভিযোগ ওঠে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল ছুড়ে মারল উত্তেজিত জনতা

আপডেট সময় ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫