ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুরের পল্টন পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পল্টন পুকুর গ্রামের আলমগীরের স্ত্রী হাওয়া বিবি (৪০) ও মেয়ে আয়েসা খাতুন (২৬)।

স্থানীয়রা জানান, বুধবার ভোর ৫টার দিকে বাড়ির পাশে চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে মেয়ে আয়েসা খাতুন তাকে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত নাচোল থানার পরিদর্শক (এসআই) হারুন বলেন, চার্জার ভ্যানটি সম্ভবত আগেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। ভ্যানে হাত পড়ার সঙ্গে সঙ্গে মা ও মেয়ে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মা-মেয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫