ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় আরও অন্তত ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪৯২ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিমান হামলা ও গোলাবর্ষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন বোমা হামলায় এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহের সময় এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

তারপর থেকে টানা অভিযানে এ পর্যন্ত গাজার অন্তত ৬২ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।

ট্যাগস

ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত

আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় আরও অন্তত ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪৯২ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিমান হামলা ও গোলাবর্ষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন বোমা হামলায় এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহের সময় এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

তারপর থেকে টানা অভিযানে এ পর্যন্ত গাজার অন্তত ৬২ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481