ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

দলের প্রতিষ্ঠার ৪৭ বছর উদযাপনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই কর্মসূচির মধ্যে ৩১ অগাস্টে দুপুর বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করা হবে।

১ সেপ্টেম্বর ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতা-কর্মীরা। এছাড়া সারাদেশে সকল মহানগর ও জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন রাখা হয়েছে ওইদিনে।

নয়া পল্টনে কার্যালয়ের সামনে থেকে ২ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকায় বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হবে। ৩ সেপ্টেম্বর দেশের উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রা হবে।

দেশের প্রতিটি মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান হবে ৪ সেপ্টেম্বর। আর ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোল টেবিল আলোচনা হবে, যার ভেন্যু ও সময় পরে জানানো হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করার কথাও জানিয়েছে নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনের আগে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির বৈঠেকে কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সংবাদ সম্মেলন তা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহৗদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মাহবুবে রহমান শামীম, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শামা ওবায়েদ ও শাহিন শওকত উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৬:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫