ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বান্দরবানে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তা

বান্দরবানের রুমা উপজেলার পঞ্চম শ্রেণির পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ বন্ধুর মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর সহযোগিতার পাইন্দু ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (২৬), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। এঘটনায় জড়িত ধর্ষণকারী চহাই মার্মা (২১) ও ক্যওয়াংসাই মার্মা (২২)।

শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পাইন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাইন্দু হেডম্যান পাড়ায় পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে এক মাস ধরে ওই পাড়ার পাঁচ যুবক ভয়-ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিলেন। প্রথমে এক বন্ধু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি অন্যদের জানান। পরে ওই পাঁচ বন্ধু মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করতে থাকেন। পরে মেয়েটি পরিবারকে জানালে মঙ্গলবার ঘটনাটি নিয়ে ওই পাড়ায় সামাজিক বিচার বসে। সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা ও গংবাসে মারমা অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় প্রতিবাদের ঝড় উঠে।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাতেই সেনাবাহিনীর সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানা তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বান্দরবানে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তা

আপডেট সময় ১২:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫