ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম নগরের আকবর শাহ সিটি গেট এলাকায় কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য। পিকআপ ভ্যানটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।

আকবর শাহ থানার এসআই মো. সাজ্জাদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় ১২:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫