ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

বিতর্কিত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান—দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছেন। এদিকে ভারতের দাবি, পাকিস্তান থেকে সন্ত্রাসীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তান-ভারত সীমান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ‘সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা’ এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) হামলার পরিকল্পনা মঙ্গলবার নস্যাৎ করে দিয়েছে ভারতীয় সেনারা। এ সময় গোলাগুলিতে নিহত হন দুই ভারতীয় সেনা সদস্য।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলাটি হয়েছিল ১৬ শিখ এলআই (৯ বিহার অ্যাডভান্স পার্টি) বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে। তাদের দাবি, পাকিস্তানিরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে হামলার চেষ্টা করে। ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। গোলাগুলির মধ্যে ২ সেনা নিহত হন।

নিহতরা হলেন—হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার।

এই ঘটনা ঘটেছে চলমান অপারেশন আখাল-এর প্রেক্ষাপটে, যা শুরু হয়েছিল ১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকায় একটি বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এই অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিংয়ের মৃত্যু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

আপডেট সময় ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫