ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: ডা. জাহিদ

ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে নবনির্বাচিত ড্যাব নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় এ জেড এম জাহিদ হোসেন বলেন, কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন, এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে।

পিআর পদ্ধতির সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান।

তিনি আরও বলেন, ধমক দিয়ে যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চান, তারা জনগণের কথা ভাবেন না।

জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন, একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল।

এই আন্দোলনে ঐক্যবদ্ধ সব শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: ডা. জাহিদ

আপডেট সময় ০১:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫