ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জেলা বিএনপির কাউন্সিলারের ভোটে নেতৃত্ব পেলেন নান্নু-রিপন

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনটি সাংগঠনিক সম্পাদক।

সভাপতি হয়েছেন আবু বক্কর সিদ্দিক (নান্নু) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রহমান রিপন।সাংগঠনিক তিনটি পদে নির্বাচিত হয়েছেন নূর-ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা ও খাইরুল আলম গোল্ডেন।

সোমবার (১১ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট শেষে রাত ১টার দিকে ভোট গণনা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিকেল সাড়ে ৫টা থেকে বিরতিহীনভাবে শহরের কনভেনশন সেন্টারে একটানা রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা।

ভোট গণনা শেষে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক (নান্নু) ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজমুল হক সনি পেয়েছেন ৪০০ ভোট। নাজমুল হক সনি নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়েজিদ হোসেন পলাশ পেয়েছেন ৬৭১ ভোট। পলাশ জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সবচেয়ে বেশি ৮৪১ ভোট পেয়ে প্রথম হয়েছেন নূর-ই আলম মিঠু। ৬৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শফিউল আজম (ভিপি) রানা এবং ৫৭৩ ভোট পেয়ে তৃতীয় হন খায়রুল আলম গোল্ডেন।

এবারের নির্বাচনে ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ১ হাজার ৪১৪ জন ভোটার ছিলেন। নির্বাচনের পুরো প্রক্রিয়া উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এই ফলাফল নির্ধারিত হয়েছে।

এর আগে এদিন দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। পরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে নতুনভাবে দল পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জেলা বিএনপির কাউন্সিলারের ভোটে নেতৃত্ব পেলেন নান্নু-রিপন

আপডেট সময় ১১:২৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫