ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিকসহ ৫ সংবাদকর্মী নিহত

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলায় প্রাণ হারিয়েছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফ।

রোববার গাজার আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, এ হামলায় আনাস আল শরিফসহ অন্তত সাতজন নিহত হন। নিহতদের মধ্যে আরও ৫ জন সাংবাদিক রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই সময় তারা হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালাচ্ছিল এবং আনাস আল শরিফ হামাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের অভিযোগ, তিনি ইসরায়েলি সেনা ও দখলদার বাহিনীর ওপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছিলেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে আল জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে, এ ঘটনায় ফিলিস্তিনের বহু সাংবাদিক ও গণমাধ্যমকর্মী তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধকালীন সুরক্ষার নীতির স্পষ্ট লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের প্রতি তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিকসহ ৫ সংবাদকর্মী নিহত

আপডেট সময় ১০:৪৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫