ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মৌলভীবাজারে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে এলাকায় সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম রাফি (২৪) সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে এবং মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।

পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। তখন দ্রুত থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাফি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রহিম রাফি (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। নিহতের ঘটনায় পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মৌলভীবাজারে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫