ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় হত্যা মামলার ৩ আসামির যাবজ্জীবন

নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে ট্রিপল মার্ডারের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দুরুল হুদা (পলাতক), সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবুল কালাম এবং আলিম ওরফে আলম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ৩০ আগস্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

এ ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামির যাবজ্জীবন ও আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মামলা চলাকালীন সময় সায়েদা নামে এক আসামি মারা যান।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় হত্যা মামলার ৩ আসামির যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫